ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির

দেবদাস সিনেমার প্রযোজক কামরুল হাসান খান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযোজক কামরুল হাসান খান।

ভয়েস ডিজিটাল ডেস্ক

সাড়া জাগানো চলচ্চিত্র ‘দেবদাস’ সিনেমার প্রযোজক কামরুল হাসান খান (৭১) আর নেই। রাজধানীর স্কয়ার হসপিটালে বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ তরেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গিয়েছেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা এই দেশবরেণ্য চলচ্চিত্র প্রযোজকের মৃত্যুতে সিনেমা ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

কামরুল হাসান খানের পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে কানাডা থেকে দেশে ফেরার পর ১৯ মার্চ শুক্রবার কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার মনোহরপুরে নিজ গ্রামে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো উপন্যাস ‘দেবদাস’ নিয়ে ভারত ও বাংলাদেশে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে বাংলাদেশে প্রথমবারের মতো ‘দেবদাস’ উপন্যাসকে রূপালী পর্দায় নিয়ে আসেন চাষি নজরুল ইসলাম। বুলবুল আহমেদ ও কবরী অভিনীত ১৯৮২ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রটি দারুণ সাড়া ফেলেন। আর সেই চলচ্চিত্রের প্রযোজক ছিলেন কামরুল হাসান খান। তার প্রযোজিত ‘প্রতিরোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথম প্লেব্যাক করেন ভারতের কুমার শানু। মানবেন্দ্র, সাবিনা ইয়াসমিন, হৈমন্তী শুক্লাসহ বরেণ্য শিল্পীরা তার চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।

মুক্তিযুদ্ধ ও জনসেবায় কামরুল হাসান খানের অবদান স্মরণীয়। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি সংস্কৃতি ও ক্রীড়া জগতের পৃষ্ঠপোষকতা শুরু করেন। কামরুল হাসান খান সংস্কৃতি অঙ্গনে “ফরিদ ভাই” বলে পরিচিত ছিলেন। সংস্কৃতি ও ক্রীড়া জগতের পৃষ্টপোষকতায় তিনি ছিলেন অনন্য।
১৯৬৭ সাল থেকে শান্তিনগর ক্লাবের দায়িত্বে আসেন এবং বিভিন্ন উন্নয়নে অংশ নেন। তিনি বহুমুখী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তা ছিলেন। তার নিজ হাতে গড়ে তুলেছেন একেকজন তারকা, যার মধ্যে অন্যতম তাঁর আপন সহোদর, খ্যাতিমান ক্রীড়াবিদ ও কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। কামরুল হাসান খান কিশোরগঞ্জের প্রাক্তন এমপি এ কে এম শামসুল হক গোলাপ মিয়া ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-এর ভাগিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবদাস সিনেমার প্রযোজক কামরুল হাসান খান আর নেই

আপডেট সময় : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১