ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ  কোটি টাকা কোথায় আটকে আছে অর্থ অস্ত্রোপচারের পর যক্ষ্মা সংক্রমণ, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা স্বর্ণের বাহক বিমানকর্মী, নেপথ্যে কারা?

দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে এগিয়ে বাংলাদেশ: ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ৬৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, বিশ্বস্ত বন্ধুও বটে। নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার। সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ঠ গুরুত্ব দেয়। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বিক্রম দোরাইস্বামী।

স্পিকারের সঙ্গে সাক্ষাতকালে তারা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে। ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সিপিএ ও আইপিইউ’র মত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংসদ সদস্যদের পারস্পরিক সফর ও ভারতের লোকসভায় কর্মকর্তাদের প্রশিক্ষণ উভয় দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে। এসময় ভারতীয় হাইকমিশনারকে তার দায়িত্ব পালনকালে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে এগিয়ে বাংলাদেশ: ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০৫:১৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০