ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ: প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা জামানত ছাড়া ঋণ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক শিক্ষার্থী করা প্রশ্নে তিনি বলেছেন, আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকে ৫০০ কোটি টাকার মত বাজেট রাখা হয়েছে।

এই ফান্ড থেকে ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করব।

একইসঙ্গে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে, আপনার (শিক্ষার্থী) মত যদি এমন উদ্যোক্তা থাকে একদম ফ্রেশ স্টার্টআপ, আপনাকে ব্যাংকের যে ঝক্কি-ঝামেলা,  বিভিন্ন রকম সম্পদের সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন রকম কাগজপত্র দিতে হয়, এর ভেতর দিয়ে যাতে আপনাকে যেতে না হয়।

আপনি আসবেন, আপনার প্রজেক্ট দেখবে একটা কমিটি। নিরপেক্ষ একটা কমিটি করা হয়েছে। সেখানে মন্ত্রী সাহেবও নাই, অ্যাডভাইজার সাহেবও নাই। একদম পিউর একটা কমিটি করা হয়েছে। তারা প্রজেক্ট দেখবেন, দেখে সিদ্ধান্ত নিয়ে বিনা জামানতে  আপনাকে ফান্ড করবে।

তারুণ্য, স্টার্টআট ও সম্ভাবনার বাংলাদেশ শিরোনামের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র নুসরাত জাহানের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করে। ৮টি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জন শিক্ষার্থী সেখানে অংশ নেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া প্রান্তিক পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, আপনি বলেছেন যে স্টার্টআপ শুধু ঢাকা শহর কেন্দ্রিক নয়, সারা দেশে যাতে হয়।

স্টার্টআপের এ বিষয়টা আমরা নতুনভাবে শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মত তরুণ উদ্যোক্তা যারা আছেন, তারা আস্তে আস্তে আসুক। আমরা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি।

একটু আমাদের সময় লাগবে। আমরা যদি সকলে মিলে আন্তরিকভাবে কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব মনে করি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান অনুষ্ঠানে বক্তব্য দেন।

পরে প্রধানমন্ত্রী নতুন উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬