ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি

টক শোতে এমপির গালে চড় বসালেন ইমরানের সাবেক বিশেষ সহকারী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২৯৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের টক শোতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজনীতি ও দুর্নীতি নিয়ে আলোচনার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় পৌঁছালো হাতাহাতিতে। এসময় এক নারী আলোচক অন্য পুরুষ আলোচকের গালে চড় মেরে বসেন। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও। খবর ডনের।

জানা গেছে, পাকিস্তানি সংবাদ চ্যানেল এক্সপ্রেস নিউজের ‘কাল তাক’ নামের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নারী নেত্রী ফিরদৌস আশিক আওয়ান এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আব্দুল কাদির খান মান্দোখেলের উত্তপ্ত বাক্য হাতাহাতিতে পর্যন্ত গড়ায়।

অনুষ্ঠানের এক পর্যায়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য (এমএনএ) আব্দুল কাদির খান সরাসরি ফিরদৌস আওয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। ওই অভিযোগের জবাবে ফিরদৌস তার কাছে প্রমাণ চান এবং বলেন যে তিনি মানহানির মামলা করবেন।

ভিডিওতে দেখা গেছে, দু’জনের মধ্যে তর্কাতর্কি বাড়তে থাকলে ফিরদৌস কাদির খানকে চড় মেরে বসেন। তারপর শুরু হয় দু’জনের হাতাহাতি। ঘটনা দেখে তাজ্জব হয়ে যান অনুষ্ঠনের সঞ্চালক জাভেদ চৌহান। ঘটনা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেননি তারা। যা পাকিস্তানের সংবাদ চ্যানেল এক্সপ্রেস নিউজে লাইভ দেখানো হচ্ছিলো।

উল্লেখ্য, পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নারী নেত্রী ফিরদৌস আশিক আওয়ান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক বিশেষ সহকারী ছিলেন, যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, পিপিপি নেতা আব্দুল কাদির খান মান্দোখেল বর্তমানে এমপি হয়ে দায়িত্ব পালন করছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টক শোতে এমপির গালে চড় বসালেন ইমরানের সাবেক বিশেষ সহকারী

আপডেট সময় : ০৫:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১