ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত অন্তর্ভূক্তিমূলক সুরক্ষার অভাবে বাড়ছে শিশুদের অনলাইন যৌন শোষণ এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা শিশুশ্রম নিষিদ্ধে আইন নীতিমালা সংশোধনের দাবি সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে ঢাকায় মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন ভারত বাদ, বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা, ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে তৈরি করা সুপারিশপত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর)  প্রধান উপদেষ্টার সচিবালয়ে এ হস্তান্তর সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সুপারিশ হস্তান্তর করেন। এতে জুলাই সনদে ঘোষিত রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যকর করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা সুপারিশপত্র গ্রহণ করে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং তা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, সুপারিশের ভিত্তিতে শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

 জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা, ছবি: সংগৃহীত

মঙ্গলবার দুপুরে ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে অধ্যাপক আলী রীয়াজ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, অগ্রাধিকার খাত এবং সরকারের সম্ভাব্য করণীয় বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সুপারিশপত্রে সুশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, এবং মানবাধিকার নিশ্চিতে নির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫