ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত অন্তর্ভূক্তিমূলক সুরক্ষার অভাবে বাড়ছে শিশুদের অনলাইন যৌন শোষণ এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা শিশুশ্রম নিষিদ্ধে আইন নীতিমালা সংশোধনের দাবি সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে ঢাকায় মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন ভারত বাদ, বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান

জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি মেলেনি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি মেলেনি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি সরকার। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, তিনি ঢাকার বাইরে কয়েকটি স্থানেও বক্তৃতা দেওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক নির্বাচনমুখী পরিস্থিতি ও জনসমাগম নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিবেচনায় সরকার তাঁর সফর অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সভা শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, জাকির নায়েক বাংলাদেশে এলে বিপুল জনসমাগম ঘটবে, যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্যসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে এমন অতিরিক্ত বাহিনী নিয়োজিত করা সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও ঘৃণাত্মক বক্তব্য প্রচারের অভিযোগ আনে। এরপর তিনি দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। বর্তমানে তিনি সে দেশের পুত্রজায়া শহরে বসবাস করছেন, যেখানে মালয়েশিয়া সরকার তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি মেলেনি

আপডেট সময় : ০৮:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫