ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে 

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেড় বছরের বেশি সময় আত্মগোপনে থেকেও নিজেকে বাচাতে পারেননি বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অবশেষে মঙ্গলবার ভোরে গোয়েন্দারা গ্রেফতার করে তাকে।

ঢাকার মিন্টু রোডের গোয়েন্দা সদর দপ্তরে জ্ঞিাসাবাদ শেষে আদালতে তোলা হয়। করা হয় পুলিশ হেফাতে জিজ্ঞাসাবাদের আর্জিও। আদালতে ২০ মিনিট শোনানীর পর হেফজত নাকচ করে গারাকারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জুলাই অভ্যুত্থানের পর থেকে নিখোঁজ থাকা এই রাজনীতিককে মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে পুরান ঢাকার আদালতে হাজির করা হয়। লালবাগ থানায় দায়ের করা সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হলে আদালতকক্ষে আইনজীবী ও সাংবাদিকদের ভিড়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে দুই দিনের রিমান্ড আবেদন করে দাবি করেন, শিরীন শারমিন ‘ফ্যাসিস্ট সরকারের সহযোগী’ হিসেবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছিলেন।

 সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে 
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে : ছবি সংগ্রহ

তবে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, মামলায় তাঁর সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তাঁরা বিলম্বে মামলা দায়েরের বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেন এবং জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড ও জামিন-উভয় আবেদনই নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

হাজতখানায় নেওয়ার সময় ভিড়ের মধ্যে সিঁড়িতে শিরীন শারমিন ভারসাম্য হারালেও দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে সামলে নেন। উল্লেখ্য, ২০১৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত টানা ওই পদে ছিলেন।

এরপর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দীর্ঘ সময় আড়ালে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে 

আপডেট সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬