ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর রাজনীতিতে আসার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং, আলোচনায় যেসব বিষয় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগের গেটে প্রবেশ করেন।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদির বাম কানের নিচে গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বরও হাদী হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন। তিনি জানান, ওই সময় তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি এসেছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই হামলার ঘটনায় পুলিশ এখন তদন্তে নেমেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস

আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫