ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা জনগণের রায়ে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে আসতে পারেন বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঢাকায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৩৮ দেশের কূটনীতিক অংশগ্রহণ এপস্টেইন ফাইল: এক বিতর্কিত কিশোরী যৌন পাচারের নথি এবং মার্কিন রাজনীতির প্রভাব হাদি হত্যাকাণ্ডের তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার ঢাকার শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ, আহত অর্ধশত জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই: শুল্কমুক্ত বাজারে ৭ হাজারের বেশি বাংলাদেশি পণ্যের প্রবেশ

গাড়ি উৎপাদনে ২০ বছরের জন্য কর মওকুপের ঘোষণা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ৩২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে গাড়ি উৎপাদনে উৎসাহ যোগাচ্ছে সরকার। গাড়ি উৎপাদনে ২০ বছরের জন্য কর মওকুপের ঘোষণা দিয়েছেন হআসিনা সরকার। আর এ জন্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে দু’দফায় ২০ বছরের জন্য কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশে মেগা শিল্পের বিকাশ ও আমদানি বিকল্প শিল্প উৎপাদনকে উৎসাহিত করতে এমন সুবিধা প্রস্তাবের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে অটোমোবাইল থ্রি হুইলার ও ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতির প্রস্তাব করছি। কিছু শর্তসাপেক্ষে আরও ১০ বছর কর অব্যাহতির প্রস্তাব করছি। এ ছাড়া কিছু হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাব করছি।

বাংলাদেশে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি ব্যয় কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে এটি অন্যতম। সরকার একটি অটোমোবাইল নীতিমালা করছে। সেখানেও দেশি গাড়ি উৎপাদনকে উৎসাহিত করতে বিভিন্ন সুবিধার কথা উল্লেখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাড়ি উৎপাদনে ২০ বছরের জন্য কর মওকুপের ঘোষণা

আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১