ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

গবেষণা : করোনা ভাইরাস রুখতে কাপড়ের মাস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ৫৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির অন্যতম বিজ্ঞানী লিনসে মার বলছেন, মুখকে ভালোভাবে ঢেকে রাখতে পারে এরকম যে কোনো ধরনের ভালো কাপড়ের মাস্কই করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করতে পারে। দুনিয়াব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় বিজ্ঞানীরা মাস্কের ওপর বেশ জোর দিচ্ছেন। তবে মাস্কের ধরন নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়ে গেছে।
কেউ বলছেন করোনা মোকাবিলায় সার্জিক্যাল মাস্ক কার্যকরী আবার কেউ বলছেন সবার জন্য সার্জিক্যাল মাস্ক প্রয়োজন নেই, কাপড়ের মাস্কই যথেষ্ট। সে ক্ষেত্রে গবেষক লিনসে মার বক্তব্য, কাপড়ের মাস্ক দুই পদ্ধতিতেই পরিশোধনের কাজ করে। বাইরে থেকে যে কোনো ধরনের ভাইরাস নাক-মুখের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে কাপড়ের মাস্ক।
একইভাবে অসুস্থদের নাক-মুখ থেকে কোনো ধরনের ভাইরাস বাইরে ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও ভালো প্রতিরোধ তৈরি করে থাকে। এটি নিশ্চিত হতে তিনি এবং তার সহকারী ১১ ধরনের মাস্ক নিয়ে কাজ করেছেন। যেখানে তারা দেখতে পেয়েছেন তিন স্তরের কাপড়ের মাস্ক শতকরা ৯০ ভাগ অতিসূক্ষ্ম কনাসহ ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখে। সূত্র ইয়াহু নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গবেষণা : করোনা ভাইরাস রুখতে কাপড়ের মাস্ক

আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০