ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি নয়, নীতি বাস্তবায়নেই ভরসা অর্থমন্ত্রীর কালো টাকা সাদা করা নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান বাজেট: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের নতুন যাত্রা বাজেট ২০২৬-২৭ পেশ : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর গ্রাম ও নগর উন্নয়নে ৪১ হাজার ৩৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব বিনিয়োগে গতি, কর্মসংস্থানে জোর: ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট

কিংবদন্তির বাড়ি ফেরা হলো না

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ৩৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনি কিংবদন্তি। ৯৮ বছরের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে পারি জমালেন পরপারে। প্রয়াত অভিনেতা দিলীপ কুমার, বয়স হয়েছিল শেষ যাত্রাকালে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন।

প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে মারা যান। হাসপাতালে ভর্তি ছিলেন শ্বাসকষ্ট নিয়ে। এর পর আর বাড়ি ফেরা হলো না তার।

দীর্ঘ দিন ধরেই বয়সজনিত জটিলতায় ভুগছিলেন দিলীপ। ভর্তি ছিলেন মুম্বই হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে। ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন স্ত্রী সায়রা।

সায়রা তাঁর শেষ টুইটে লিখেছিলেন, ‘‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিইউ-তেই আছেন। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি। আপনারা ওঁর জন্য প্রার্থনা করুন।’’

হৃদয়স্পর্শী টুইটে একজন প্রিয়তমা স্ত্রীর সে কি আকুলতা। তাই প্রকাশ পেয়েছে। এর আগেও একবার ৬ জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি। তবে সফল প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তাঁর সেই সমস্যার সমাধান হয়েছিল। ৫ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান দিলীপ।

ছয় দশকের অভিনয় জীবন দিলীপের। বলিউডে পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। তাঁর অভিনীত আইকনিক ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘দেবদাস’, ‘নয়া দওর’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’ এবং ‘কর্মা’। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিংবদন্তির বাড়ি ফেরা হলো না

আপডেট সময় : ০৯:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১