ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন পরিহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা বেশি, কিন্তু স্বীকৃতি কম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত অন্তর্ভূক্তিমূলক সুরক্ষার অভাবে বাড়ছে শিশুদের অনলাইন যৌন শোষণ এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা শিশুশ্রম নিষিদ্ধে আইন নীতিমালা সংশোধনের দাবি

কাশ্মীরে পাকিস্তানের ছোড়া গোলায় ভারতীয় সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ছোড়া গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এ ঘটনা ঘটেছে। ভারতের নিহত সেনা সদস্যের নাম লক্ষ্মণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন। খবর জি নিউজের।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, আগের ধারাবাহিকতায় কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাক সেনারা। তখনই তাদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্মণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ঐ সেনা সম্পর্কে তিনি বলেন, লক্ষ্মণ ছিলেন এক জন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানকে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে দেখা গেছে। বিনা প্ররোচনাতেই তাদের গুলিবর্ষণের ফলে বহু ক্ষেত্রেই সেনার পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়। প্রায়শই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীরে পাকিস্তানের ছোড়া গোলায় ভারতীয় সেনা নিহত

আপডেট সময় : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১