ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

কাশ্মীরে ‘দুধের এটিএম’!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ৩৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতে প্রথম কোনো দুধের এটিএম তৈরি হল কাশ্মীরের পুলওয়ামায়। যা থেকে ২৪ ঘণ্টাই মিলবে দুধ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা দুধ উৎপাদনের জন্য এমনিতেই বিখ্যাত।
এটিএমের মেশিনটি পুলওয়ামা শহরের চাটপোড়া এলাকার শহীদ পার্কের সামনেই বসানো হয়েছে। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় সেখানকার পেশাদার দুধ সরবরাহকারী সাবির আহমেদ ওয়াগাই এটিএম মেশিনটি বসানোর উদ্যোগ নেন। এই এটিএমটি বসানোর ক্ষেত্রে সাবিরকে প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে সাহায্য করা হয়েছে।

এছাড়াও ভর্তুকি দেওয়া হয়েছে বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত করণের জন্য। শহরে যাতে দুধের অভাব না হয় এবং সাধারণ মানুষ যাতে খাঁটি দুধই সবসময় পায় সেই বিষয়টি মাথায় রেখেই এটিএমটি বসানো হয়েছে। মেশিনটির ক্ষমতা ৫০০ লিটার এবং মেশিনটির সঙ্গে একটি বাল্ক মিল্ক কুলার লাগানো রয়েছে যা দুধকে ৪ ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারবে।

এর পাশাপাশি জেলার অন্যত্রও পরে এরকম আরও দুধের এটিএম মেশিন বসানোর ভাবনা রয়েছে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের। এই এটিএমটি বসানোর জন্য তাঁকে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তারা সাহায্য করেছেন বলেই এত বড় উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে বলেই জানান সাবির আহমেদের। পুলওয়ামা শহরের স্থানীয় মানুষেরাও এই এটিএম বসানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে/জি-নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীরে ‘দুধের এটিএম’!

আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১