ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডলারের বিপরীতে রুপির নতুন রেকর্ড পতন, লাভবান হচ্ছেন বাংলাদেশি ভ্রমণকারীরা শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম গোলাম আজম যদি ‘শ্রেষ্ঠ সন্তান’ হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের স্থান কোথায়, প্রশ্ন আব্বাসের বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিত বাংলাদেশের নাম ৫৪ পতাকায় আকাশজুড়ে লাল-সবুজ, প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের গিনেস বিশ্বরেকর্ড বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম নিরাপদ ও গুণগত চিংড়ি উৎপাদন নিশ্চিত করা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

কাঠামো নির্মাণের কাজ শেষ, মূল পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ৯৩ ভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ২৬৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

পদ্মা সেতুর কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩.২৫ ভাগ। নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫.৫ ভাগ।

আজ রবিবার সকালে সিলেট জোন, বিআরটিসি ও বিআরটএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০২২ সালের জুন মাসে পদ্মাসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, করোনার গতিবিধি বোঝা বড়ই মুশকিল, কখন কী রূপ ধারণ করে বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলা এবং মাস্ক পরার কোন বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চলায় আমাদের আরও মনোযোগী হতে হবে।

তিনি বলেন, ভারতে আজকে কী অবস্থা! একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে। তাদের শেষকৃত্য করতে শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঠামো নির্মাণের কাজ শেষ, মূল পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ৯৩ ভাগ

আপডেট সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১