ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকি, অপরাধ ও অবৈধ অর্থনৈতিক তৎপরতা সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রক্রিয়া দ্রুততর হবে পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মধ্যে টাকা ফেরত পাবেন: গভর্নর মাঠে নামল না ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা শার্শা’র নাভারণে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

করোনায় একদিনে ১১২ জনের মৃত্যু

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

করোনার লাগামহীম  সংক্রমণ চলছে। আইসিইউ এবং বিছানা সংকট চরমে। করোনায় নতুন ভ্যারিয়েন্টে সংক্রম বেড়েই চলেছে। এ অবস্থায় এক জুলাই থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। বলা হচ্ছে, লকডাউনে কোন ব্যক্তি ঘর থেকে বের হতে দেয়া হবে না।

লকডাউন সফল করতে করতে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীও নামানো হতে পারে। করোনার চলমান সংক্রমণে চিন্তিত প্রশাসন।

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে  আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে।

একই সময়ে ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৬ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। যা নিয়ে সুস্থতার সংখ্যা ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে, মৃত ১১২ জনের মধ্যে ষাটোর্ধ ৬১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

মৃতদের মধ্যে পুরুষ ৬৭ জন ও মহিলা ৪৫ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা যান।

বিভাগওয়ারী পরিসংখ্যানে বলা হয়েছে, ১১২ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে একজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে চারজন ও বরিশালে ৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় একদিনে ১১২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১