ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা জনগণের রায়ে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে আসতে পারেন বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঢাকায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৩৮ দেশের কূটনীতিক অংশগ্রহণ এপস্টেইন ফাইল: এক বিতর্কিত কিশোরী যৌন পাচারের নথি এবং মার্কিন রাজনীতির প্রভাব হাদি হত্যাকাণ্ডের তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার ঢাকার শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ, আহত অর্ধশত জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই: শুল্কমুক্ত বাজারে ৭ হাজারের বেশি বাংলাদেশি পণ্যের প্রবেশ

করোনার উৎপত্তি নিয়ে ডব্লিউএইচও’র তদন্ত আবেদন নাকচ চীনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন থেকেই করোনাভাইরাসের উৎপত্তি। এই তত্ত্ব ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দ্বিতীয় দফার তদন্ত প্রস্তাবের আবেদন শুক্রবার নাকচ করে দিয়েছে চীন। মহামারির শুরু থেকেই

করোনার উৎপত্তি স্থল হিসেবে চীনের দিকেই আঙুল তুলে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একাংশ।

দাবি করা হচ্ছে চীনের উহানের এক গবেষণাগার থেকেই ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাস। এই নিয়ে প্রথম দফার তদন্ত শেষ করেছে ডব্লিউএইচও। চলতি মাসে দ্বিতীয় দফার তদন্তের প্রস্তাব পাঠানো

হয় চীনের কাছে। যেখানে স্বচ্ছতার প্রশ্নে উহান শহরের গবেষণাগার এবং বাজারগুলি অডিট করার পরিকল্পনা ছিল ডব্লিউএইচওর।

চীনের ন্যাশনাল হেল্থ কমিশনের উপমন্ত্রী জে. ং ইক্সিন বলেন, এ ধরনের পরিকল্পনা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিষয়টি কাণ্ডজ্ঞানহীন তো বটেই, বিজ্ঞানবিরোধীও।

চীনের গবেষণাগারে নিয়ম লঙ্ঘনের জেরেই করোনাভাইরাস ‘লিক’ হয়েছে এবং বিশ্বে ছড়িয়ে পড়েছে— ডব্লিউএইচওর প্রস্তাবিত তদন্ত-পরিকল্পনার তালিকায় এই অনুমান দেখে অবাক হয়ে গেছেন বলে জানান উপমন্ত্রী জে. ং ইক্সিন।

জুলাইয়ের গোড়ায় ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছিলেন, চীনেই এই ভাইরাসের উৎপত্তি কিনা, সেই সংক্রান্ত গবেষণায় সংক্রমণ ছড়িয়ে পড়ার গোড়ার সময়ের পরিসংখ্যান না পাওয়ায় একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে জে ং ইক্সিন বলেন, নিরাপত্তার কারণে সব পরিসংখ্যান প্রকাশ করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, ডব্লিউএইচওর উচিত চীনের বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব দিয়ে দেখা এবং রাজনৈতিক হস্তক্ষেপ দূরে সরিয়ে বিজ্ঞানের নিরিখেই এর বিচার করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার উৎপত্তি নিয়ে ডব্লিউএইচও’র তদন্ত আবেদন নাকচ চীনের

আপডেট সময় : ০৮:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১