ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

করোনাকালীন কর্মরত নার্সদের ৪ কোটি টাকা বিশেষ সম্মানী ভাতা দিলেন শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ৩৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

অতিমারিকালে আক্রান্তদের সেবায় নিয়োজিত নার্সিং কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঘোষণা দিয়েছিলেন, কলোকালীন যেসব স্বাস্থ্যকর্মী ও নার্স নিজের জীবনের তোয়াক্কা না করে করোনায় আক্রান্তদের সেবা করে যাচ্ছে, তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে।

মূলত শেখ হাসিনার সেই ঘোষণার আলোকেই গত ১৪ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে কোভিড-১৯ ডেডিকেটেড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত সব নার্সের অনুকূলে সম্মানী ভাতার অর্থ বরাদ্দের নির্দেশনা প্রদান করা হয়।

১ হাজার ১৮৩ জন নার্স কর্মকর্তার অনুকূলে ৪ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে কর্মরত নার্সদের নাম যাচাই-বাছাই শেষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে তালিকা পাঠান।

অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ প্রত্যেকটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের নার্সদের বিশেষ ভাতা প্রদানে ভূমিকা রেখে চলেছেন।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের তত্ত্বাবধানে ঐ সম্মানী ভাতা প্রদানের কাজ প্রায় শেষের দিকে। সকল কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের নার্সিং কর্মকর্তারা যেন সম্মানী ভাতা পান, তা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সর্বদা তৎপর।

প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নার্স নেতৃবৃন্দ সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী জানান, আমি নার্স দরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনাকালীন কর্মরত নার্সদের ৪ কোটি টাকা বিশেষ সম্মানী ভাতা দিলেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১