ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, তেহরানে নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড হাজার বনাম শূন্য: যুদ্ধে নামার আগেই চীনের কাছে হেরে বসে আছে ভারত? ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের বাংলাদেশে বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু, বছরে ২৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি: গবেষণা এপস্টেইনকে ঘিরে নতুন বিতর্ক, ইসরায়েলি ‘ডিপ স্টেট’-এর যোগের ইঙ্গিত ভ্যান্সের গ্রামীণ অসচ্ছল পরিবার পাবে সাশ্রয়ী এলপিজি, বদলাতে পারে রান্নার জ্বালানির চিত্র ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি সারাদেশে বছরে গড় বৃষ্টিপাত ২২০০ মিলিমিটার, চট্টগ্রামে মাত্র ৭ দিনেই ১৪৫৪ তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ: প্রধানমন্ত্রী রাজধানীতে তীব্র যানজট  সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

এনসিপিসহ আট ইসলামি দলের সঙ্গে আলোচনায় জামায়াত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

এনসিপিসহ আট ইসলামি দলের সঙ্গে আলোচনায় জামায়াত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিপির সঙ্গেও সমঝোতার ভিত্তিতে  প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, আমরা আটটি ইসলামি দলের সঙ্গে আলোচনা করছি। আমরা কোনো আনুষ্ঠানিক জোটে যাচ্ছি না, তবে পারস্পরিক সমঝোতার (মিউচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং) ভিত্তিতে প্রার্থী দেবো। অর্থাৎ, কোনো আসনে এক দল প্রার্থী দিলে অন্য দল প্রার্থী দেবে না।

একটি দলের কাছে এনসিপি ২০টি আসন চেয়েছে, এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামি দলগুলোর বাইরে এনসিপিসহ আরও কিছু দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখন পর্যন্ত যে প্রক্রিয়া চলছে, তাতে দলের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, গণভোট জাতীয় নির্বাচনের আগেই আয়োজনের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিও আমরা মেনে নেবো। নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থিতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপিসহ আট ইসলামি দলের সঙ্গে আলোচনায় জামায়াত

আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫