ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর রাজনীতিতে আসার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং, আলোচনায় যেসব বিষয় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭৬২৬ মৃত্যু ৬৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ৩৯৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে করোনা ভাইরাস ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। রাত পোহালেই রেকর্ড সংখ্যক আক্রান্ত বার্তা আসছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু এবং সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৭ জনে। আর আক্রান্তর সংখ্যাটা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

এর আগে মঙ্গলবার মৃত্যুর তালিকায় ছিলো ৬৬ জন। এটিই করোনার শুরু থেকে সর্বোচ্চ। এ সময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন। অর্ধশত’র ওপরে মৃত্যুর খবরটি দিয়ে আসছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, একদিনে ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। তাতে করে পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। যার ১০ দিনের মাথায় ১৮ মার্চ আক্রান্ত একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭৬২৬ মৃত্যু ৬৩

আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১