ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, তেহরানে নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড হাজার বনাম শূন্য: যুদ্ধে নামার আগেই চীনের কাছে হেরে বসে আছে ভারত? ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের বাংলাদেশে বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু, বছরে ২৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি: গবেষণা এপস্টেইনকে ঘিরে নতুন বিতর্ক, ইসরায়েলি ‘ডিপ স্টেট’-এর যোগের ইঙ্গিত ভ্যান্সের গ্রামীণ অসচ্ছল পরিবার পাবে সাশ্রয়ী এলপিজি, বদলাতে পারে রান্নার জ্বালানির চিত্র ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি সারাদেশে বছরে গড় বৃষ্টিপাত ২২০০ মিলিমিটার, চট্টগ্রামে মাত্র ৭ দিনেই ১৪৫৪ তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ: প্রধানমন্ত্রী রাজধানীতে তীব্র যানজট  সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

ইরানী সেনাবাহিনীর পোশাক রফতানি করবে বাংলাদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ইরানের সামরিক পোশাকগুলো বর্তমানে চীন থেকে আমদানি করা হয়। এটা বাংলাদেশ থেকে করতে নিতে চায় ইরান। এ বিষয়ে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠিত পোশাক শিল্প গ্রুপ ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে’

ইরানে পোশাক রফতানির সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে ইরান সেনাবাহিনীর জন্য পোশাক রফতানির সুযোগটি কাজে লাগাতে ইতোমধ্যেই দুই দেশের আগ্রহের কথা মাথায় রেখে কাজ শুরু হয়েছে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সম্ভাবনার কথা জানান ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাটিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি।

সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ এক আলোচনায় পোশাক খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা থেকে শুরু করে করোনাকালীন সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পোশাক খাতের সঠিক নেতৃত্বের জন্য এরতেজা হাসান বিজিএমইএর সভাপতি ফারুক হাসানকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে ড. কাজী এরতেজা হাসান ‘ইরানে বাংলাদেশের পোশাক খাতের সম্ভাবনা’ নিয়ে কথা বলেন। তিনি জানান, ইরানের সামরিক পোশাকগুলো বর্তমানে চীন থেকে আমদানি করা হয়। এটা বাংলাদেশ থেকে করতে নিতে চায় ইরান। এ বিষয়ে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠিত পোশাক শিল্প গ্রুপ ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া, বিদেশি ক্রেতাদের কাছ থেকে নানা সময়ে পোশাক খাতের পাওনা আদায়ে আরবিটিশন করতে বাংলাদেশ এখনো আন্তজার্তিক মানের আরবিটিশন বোর্ড গঠন করতে পারেনি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে আরবিটিশন বোর্ড গঠন করারও প্রস্তাব দেন এরতেজা হাসান।

সৌজন্য সাক্ষাতের সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ইরানে পোশাক রফতানির সুযোগকে কাজে লাগাতে বিজিএমইএ কাজ করবে। আরবিটিশন বোর্ডের আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য এরতেজা হাসানের দেয়া প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানী সেনাবাহিনীর পোশাক রফতানি করবে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১