ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

আত্মগোপনের ১৭ মাস শেষে গ্রেফতার : আলোচনায় আবার শিরীন শারমিন চৌধুরী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

আটক শিরীন শারমিন চৌধুরী: িছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার নাগাদ ঢাকার ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যেগুলোর তদন্ত চলমান।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীও প্রকাশ্যে আর দেখা দেননি।

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তার অনুপস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন।

সংবিধান অনুযায়ী, সংসদ ভেঙে গেলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার পদে বহাল থাকেন। তবে তার সময়সীমা শেষ হওয়ার আগেই, ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন।

তার  দীর্ঘ ১৭ মাসের আড়াল জীবন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে তিনি সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে সপরিবারে দ্রুত বের হয়ে যান।

উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি স্পিকারের জন্য বরাদ্দ সরকারি গাড়ি ব্যবহার না করে একটি সাধারণ ব্যক্তিগত গাড়িতে করে স্থান ত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকেও এতদিন তার অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। ফলে তিনি দেশে ছিলেন নাকি বিদেশে চলে গেছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

ডিবির একটি সূত্র জানিয়েছে, তিনি দেশের ভেতরেই বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ধানমন্ডির একটি বাসায় অবস্থান করছিলেন, যেখান থেকেই তাকে আটক করা হয়। যদিও ওই বাসাটি তার নিজস্ব না আত্মীয়ের, এ নিয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে।

রাজনৈতিক জীবনে শিরীন শারমিন চৌধুরী ছিলেন একটি গুরুত্বপূর্ণ নাম। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং একই সময়ে তিনি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে, তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে, তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তী তিন মেয়াদে টানা এই দায়িত্ব পালন করে তিনি দেশের সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সর্বশেষ গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিন আড়ালে থাকা এই রাজনীতিক আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্মগোপনের ১৭ মাস শেষে গ্রেফতার : আলোচনায় আবার শিরীন শারমিন চৌধুরী

আপডেট সময় : ১২:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬