ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত : জিনপিং পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ   কোরবানির পশুর চামড়া রক্ষায় সরকারের যুগান্তকারী উদ্যোগ, শক্তিশালী হবে অর্থনীতি নারায়ণগঞ্জে ১০ হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু শামীম ওসমানসহ অভিযুক্তদের খেলাপি ঋণে জর্জরিত দেশের পাঁচ এনবিএফআই বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন হামের টিকা বিতর্কে তদন্তের ইঙ্গিত, আগে চিকিৎসায় জোর স্বাস্থ্যমন্ত্রীর

অ্যাস্ট্রাজেনেকার টিকার নতুন পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য জানালো ইইউ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, করোনাভাইরাসের টিকা প্রয়োগের পর যাদের হৃদপিণ্ডে প্রদাহ দেখা দিয়েছে, এমন কয়েকজন রোগীকে পরীক্ষা করতে গিয়ে এই পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়ে।

ইএমএর নিরাপত্তা কমিটিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, অ্যাস্ট্রেজেনেকার টিকার একটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের ‘রক্তনালীতে ফুটো’ হওয়ার উপসর্গও যোগ করতে হবে।

যারা এর আগে রক্তনালীর এই ক্ষুদ্র ছিদ্রের কারণে শরীর ফুলে যাওয়া এবং রক্তচাপ কমায় ভুগেছেন তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা উচিত হবে না বলে জানিয়েছে ইএমএ।

নিয়ন্ত্রণ সংস্থাটি এপ্রিলে প্রথম এই উপসর্গগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে এবং তাদের এই সুপারিশ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতি আরেকটু আস্থা কমিয়ে দেবে।

ইএমএ কমিটি ছয়জন রোগীকে পরীক্ষা করে নতুন এই পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করে, যাদের বেশিরভাগই নারী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজনের আগে থেকেই রক্তনালী ফুটো হওয়ার লক্ষণ ছিল।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি অ্যাস্ট্রাজেনেকা।

ইউরোপীয় ইউনিয়ন, লিখটেনস্টেইন, আইসল্যান্ড, নরওয়ে ও ব্রিটেনে এখন পর্যন্ত সাত কোটি ৮০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্য নিয়ন্ত্রক এমএইচআরএ বৃহস্পতিবার জানিয়েছে, চার কোটি জনগণকে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে আটজনের দেহে রক্তনালী ফুটো হওয়ার লক্ষণ ধরা পড়েছে এবং এখন পর্যন্ত তারা এর কার্যকারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অ্যাস্ট্রাজেনেকার টিকার নতুন পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য জানালো ইইউ

আপডেট সময় : ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১