ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির

অতিমারিকে বুড়ো আঙ্গু দেখিয়ে ঈদ যাত্রায় পদ্মা পারাপারে মানবস্রোত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

‘পদ্মার স্রোতের সঙ্গে মিশে গিয়েছে ফেরিঘাটে মানুষের যাতায়ত, অগুনতি মানুষের ভিড় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে’

ঈদে ঘরমুখো মানুষের ভিড় না বলে মানবস্রোত বলা যায়। পাটুরিয়া দিয়ে পদ্মা পারাপারের এই দৃশ্য সোমবারের। ঈদযাত্রায় পদ্মাস্রোতস্বীনির সঙ্গে একাকার হয়ে গিয়েছে ঘরমুখো মানুষের স্রোত। নিজের জীবন রক্ষা করাটাই যেখানে কঠিন, সেখানে স্বাস্থ্যবিধি দূর অস্ত।

গত ঈদে মুন্সিগঞ্জের শিমূলিয়ায় ফেরিতে অতিরিক্ত মানুষ পার হতে গিয়ে পদপিষ্ট হয়ে ৫জন মারা গিয়েছে। আহতর সংখ্যা ছিল প্রায় অর্ধশত।

সোমবার বিকেল মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট জনসমুদ্রে রূপ নেয়। এ সময় ছোট গাড়িসহ দূরপাল্লা বাসের অপেক্ষমাণ দীর্ঘ লাইন। এদিকে লঞ্চ ঘাটে যাত্রীর উপচে পড়া ভিড় অন্যদিকে বৃষ্টিতে ভিজেই ফেরি ও লঞ্চে উঠতে পারাপার হয়েছেন হাজারো মানুষ।

ঘাট কর্তৃপক্ষের দাবি, যাত্রী ও যানবাহনের যে চাপ আছে তা স্বাভাবিক। যানবাহনের চাপ থাকলেও দ্রুতই ফেরি পার হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে সাধারণ যাত্রীরা কিছুটা দুর্ভোগের শিকার হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। দুপুরের পরে ছোট গাড়ি ও দূরপাল্লার কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

সবগুলো ফেরি চলাচল করার কারণে যানবাহন পারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নৌ-রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ঘাটে যানবাহনের কিছুটা চাপ থালেও অপেক্ষমাণ গাড়ির খুব বেশি সময় লাগছে না ফেরিতে উঠতে। নৌ-রুটে ফেরি চলাচল

স্বাভাবিক থাকার কারণে এক-দুই ঘণ্টা পর ফেরিতে পার হতে পারছে। মহাসড়কে বা ঘাট এলাকায় কোনো প্রকার যানজটের সৃষ্টি হয়নি। ঘাটে পারের জন্য যানবাহন আসলে সিরিয়াল

মাফিক দাঁড় করিয়ে পার করা হচ্ছে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থায় কঠোর অবস্থান থেকে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অতিমারিকে বুড়ো আঙ্গু দেখিয়ে ঈদ যাত্রায় পদ্মা পারাপারে মানবস্রোত

আপডেট সময় : ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১