অক্সিজেন ও শয্যা বাড়ানোর নির্দেশ
- আপডেট সময় : ০২:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি সংগ্রহ
করোনা সংক্রমণ গ্রাফ যখন উর্ধমুখি তখনই দেখা দিয়েছে শয্যা সংকট। করোনার সংক্রমণ চূড়ায় পৌছে গিয়েছে। একের পর সংকট এসে সামনে দাঁড়াচ্ছে। প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও করোনা শয্যা সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
বৃহস্পতিবার সারাদেশের সব বিভাগ ও জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্সে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ‘উপসর্গ/লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার পরামর্শ দেন।



















